ঢাকাWednesday , 18 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে মিতব্যয়িতাবিরোধী বিক্ষোভে সহিংসতা

Link Copied!

germanyআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্টে ঘটে গেছে পুলিশ-বিক্ষোভকারী ভয়াবহ সংঘর্ষ। এখনও কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি, তবে গুরুতর আহত হয়েছেন অসংখ্য। জার্মানিতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এর আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে এ বিক্ষোভ আয়োজন করা হয়েছিল।
বিক্ষোভের কারণ ও ক্ষয়ক্ষতি: বিক্ষোভকারীরা জার্মানিতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ‘ইসিবি’ স্থাপনের বিরুদ্ধে। সংঘর্ষ সৃষ্টি হলে একাধিক পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে ৩৫০ জনকে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক-এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘণ্টাখানিক আগে নগরীর অলতে ওপার কনসার্ট হল-এর সামনে বিসংবাদে জড়িয়ে পড়ে পুলিশ ও বিক্ষোভকারীরা। গণমাধ্যমের সূত্রানাযায়ী জানা যায় বিক্ষোভকারীদের সংখ্যা সহস্রাধিক।
বিক্ষোভকারীদের ভাষ্য: বিক্ষোভকারীরা এ চূড়ান্ত প্রকল্প বাস্তবায়নের পূর্বে দেশজুড়ে বামপন্থী সংগ্রামীদের সংঘটিত করে। তারা গোটা ইউরোপে ইসিবির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছেন। বলছেন, অর্থনীতির প্রশ্নে ইসিবি বিতর্কিত ও অস্বচ্ছ ভূমিকা পালন করছে। ব্যাংকটি সদস্যরাষ্ট্রগুলোকে জোরপূর্বক মিতব্যায়িতার দিকে ঠেলে দিচ্ছে, যার সর্বশেষ উদাহরণ গ্রিস। গ্রিসের উদাহরণ সামনে এনে বিক্ষোভকারীরা দাবি করেছেন, তারা দেশটির পরিণতির পুনরাবৃত্তি দেখতে রাজি নন।