ঢাকাWednesday , 18 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে প্রতিবন্ধী শিশু ওয়ার্ডের উদ্বোধন

Link Copied!

dmcনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চালু করা হয়েছে প্রতিবন্ধী শিশু ওয়ার্ড। বুধবার বেলা পৌনে ১২টায় প্রতিবন্ধী শিশু ওয়ার্ডের উদ্বোধন করেন ঢামেক হাসপাতালের পরিচালক বি. জে. মুস্তাফিজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন শিশু বিভাগের অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, আইসিইউ প্রধান অধ্যাপক ডা. আব্দুর রহমান এবং ওই ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ড. ইফাত আরা সামসাদ। এ সময় ওই ওয়ার্ডের ৮টি বেডে ৮ জন রোগীকেও ভর্তি করা হয়।
ইফাত আরা সামসাদ বলেন, ‘৮টি বেড নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবন্ধী শিশু ওয়ার্ড চালু করা হয়েছে। আমরা ইতিমধ্যে ৮টি বেডে ৮ রোগীকে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান শুরু করেছি।’
১০ মাস বয়সের সন্তানকে চিকিৎসা করাতে আসা কাকলী বেগম বলেন, ‘ডাক্তারদের আন্তরিক পরিচর্যা ও সুন্দর পরিবেশের কারণে বেশ ভালো লাগছে। ডাক্তারদের সুচিকিৎসায় আমাদের সন্তান সুস্থ হয়ে উঠবে এটাই আশা করি।’