ঢাকাWednesday , 18 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালত চত্বরে বোমা বিস্ফোরণ

Link Copied!

bomরাজশাহী প্রতিনিধি : রাজশাহী আদালত চত্বরে এবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১০টার দিকে আদালত চলাকালীন জেলা জজ আদালত ভবনের পাশে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালতে আসা মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটাছুটি শুরু করে।
তবে এ ঘটনায় সেখানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অবরোধ ও হরতাল সমর্থক বিএনপি জামায়াত-শিবির চক্র আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এদিকে আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বারের আইনজীবীরা।
রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী জানান, আইন শৃংখলা বাহিনীর দায়িত্বে অবহেলার সুযোগ পেয়ে দুর্বৃত্তরা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আদলতে কঠোর নিরাপত্তার দাবি জানান।
উল্লেখ্য, এর আগে রাজশাহী শিক্ষাবোর্ডসহ বিভিন্ন সরকারি স্থাপনায় একই কায়দায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।