ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবু স্বামীর সাহস…

Link Copied!

bibahআন্তর্জাতিক ডেস্ক : বাস্তবের এই গল্প রীতিমতো বলিউডের সিনেমাকেও হার মানিয়েছে। আর এ গল্প পুরোটাই বাগদত্তা এক সাহসী ভারতীয় নারীর। বিয়ের পর স্বামী যাতে বিপদের মুখে ফেলে না যায় সেজন্য রীতিমতো প্ল্যান কষে হুবু স্বামীর সাহস পরীক্ষা করেছেন তিনি। আর এ জন্য ভাড়া করেছিলেন তিন ব্যক্তিকে।
হায়দারাবাদের সেকান্দারাবাদ শহরের মালকাজাগিরির বাসিন্দা ওই তরুণীর বিয়ে ঠিক হয়েছিল এক কাঠমিস্ত্রির সঙ্গে। বিয়ের পর বিপদে পড়লে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে পারবে, সাহসইবা কেমন হবে, তা জানতে হবু স্বামীকে পরীক্ষার সিদ্ধান্ত নেন তিনি। এজন্য তিন ব্যক্তিকে ভাড়া করেন তিনি। এরপর তিনি আলাপের কথা বলে হবু স্বামীকে নির্দিষ্ট স্থানে আসতে বলেন। সেখানে দুজনের কথাবার্তা চলার ফাঁকে ভাড়া করা সেই তিন ব্যক্তি এসে হাজির। তারা দুজনের কাছ থেকে যা টাকা-পয়সাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। হবু স্বামী নীরবে সব কিছু দিয়ে দিলেও পরে তিনি বিষয়টি থানায় জানান। পুলিশ ওই তিনজনকে আটক উত্তম-মধ্যম দিলেই তারা ওই তরুণীর নাম প্রকাশ করে দেয়। পরে ওই তরুণী পুলিশের কাছে স্বীকার করেন হবু স্বামীর সাহস পরীক্ষার জন্যই তিনি এ কাজ করেছেন।
সব কিছু জেনেশুনে হবু স্বামী অবশ্য বাগদত্তার এ কাজে মোটেই নাখোশ হননি। তিনি ওই তরুণীকেই বিয়ে করবেন বলে জানিয়েছেন।