ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে বৌদ্ধ ধর্ম অবমাননায় তিনজনের কারাদণ্ড

Link Copied!

miyenmarআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে বৌদ্ধ ধর্ম অবমাননায় এক নিউজিল্যান্ডের নাগরিকসহ তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দেশটির একটি আদালত তিনজনকে আড়াই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নিউজিল্যান্ডের নাগরিক ও ইয়াঙ্গুনের ভিগ্যাস্ত্রো পানশালার ম্যানেজার ফিলিপ ব্ল্যাকউড, পানশালার মালিক তুন থুরিন ও কর্মচারী হুতুত কো কো লুইন।
গত বছর ডিসেম্বরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ পানশালার প্রচার চালাতে তারা মাথায় হেডফোন পরিহিত বিচিত্র রঙের মধ্যে মাতাল বুদ্ধের ছবি তারা ফেসবুকে পোস্ট করেছেন। ব্যাপক সমালোচনার মুখে তারা ছবিটি সরিয়ে নিলেও তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।
এদিকে তিনজনকে কারাদণ্ড দেয়ার সমালোচনা করেছে আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেছেন, ‘এটা প্রমান করে যে, জাতীয় নির্বাচন যখন সামনে ঠিক তখন বার্মায় (মিয়ানমার) অন্য যে কোন সময়ের তুলনায় মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে।’