ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় বিধ্বস্ত বাস দিয়ে ব্যারিকেড

Link Copied!

BUSআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আসাদ সরকারের স্নাইপার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য অভিনব পন্থা বেঁছে নিয়েছে বিদ্রোহীরা। যদিও মার্কিন মদদপুষ্ট বিদ্রোহীদের দাবি সিরিয়ার নীরিহ নাগরিকদের আসাদ বাহিনীর হাত থেকে বাঁচানোর জন্যই তারা বিধ্বস্ত বাসকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সিরিয়ার আলেপ্পো শহরের মধ্যসড়কে সারিবদ্ধভাবে দুইটি ডবলডেকার বাসকে দাড় করিয়ে রাখা হয়েছে, যাতে স্নাইপাররা ফাঁকা রাস্তায় গুলি চালিয়ে মানুষ হত্যা না করতে পারে।
আলেপ্পোর উত্তরাংশ বর্তমানে আসাদ সরকারের নিয়ন্ত্রনে থাকলেও দক্ষিণের পুরো অংশই বিদ্রোহীদের দখলে। সিরিয়ার দক্ষিণাংশেই মার্কিন বিমান বাহিনী অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করে বিদ্রোহীদের। আসাদ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে বারংবার যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা নিয়ে জানানো হলেও কোনো কাজ হয়নি। এরপরই মূলত আসাদ সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যান। উল্লেখ্য, সিরিয়াতে আসাদ সরকারের পক্ষে প্রতিদিন হাজারো জনতা বিক্ষোভ করে তাদের সমর্থন জানায়।
এক অবিশ্বস্ত সূত্রের পরিসংখ্যানে জানা যায়, এখন পর্যন্ত আলেপ্পোয় সংঘর্ষে ৩১ হাজার মানুষ মারা গেছে। পাশাপাশি সিরীয় মানবাধিকার সংস্থাগুলো বলছে, সিরিয়াতে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই লাখ পনেরো হাজার ৫১৮ জন মানুষ মারা গেছে। কিন্তু এই সব পরিসংখ্যানই কোনো যাচাই বাছাই করা হয়নি। কারণ অধিকাংশ পরিসংখ্যানই মার্কিনপন্থী বিদ্রোহীদের পক্ষ থেকে দেয়া হয়।
আলেপ্পোতে প্রতিদিন মাত্র ৯০ মিনিটের জন্য বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়। এই সময় যাতে শহরবাসী অতিরিক্ত ঝামেলা ছাড়া লাশ গোরস্থানে নিয়ে যেতে পারে এবং আনুষঙ্গিক কাজ করতে পারে তাই এই বিদ্যুৎ দেয়া হয়। তবে গত সপ্তাহ থেকে সিরিয়ার যুদ্ধাবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। বিশেষত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ‘সমঝোতা’ বিষয়ক বক্তব্যের পর দুই পক্ষের মধ্যকার বরফ গলতে শুরু করেছে। পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ থেকেও কেরির সঙ্গে আলোচনার ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়া হয়েছে।