ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালবাহী ট্রেন লাইনচ্যুত, যশোর-খুলনা রুট বন্ধ

Link Copied!

rail-eযশোর প্রতিনিধি: যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে যশোর-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার পৌন ৪টার দিকে যশোর সদরের সিঙিয়া রেলস্টশনের অদূরে এ ঘটনা ঘটে।
যশোরের সিঙিয়া রেলস্টশনের মাস্টার আবদুল ওহাব  জানান, যশোর থেকে খুলনার দিকে একটি মালবাহী ট্রেন যাচ্ছিলো। পথিমধ্যে সিঙিয়া রেলস্টেশনের অদূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
আবদুল ওহাব বিকাল ৫টার দিকে মুঠোফোনে আরও জানান, এখনও উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। খুলনা থেকে রিলিফ ট্রেন এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।