ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উদীচীর গণসঙ্গীত প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্যায় সম্পন্ন

Link Copied!

udichiনিজস্ব প্রতিবেদক : পথে পথে মিছিলের প্রতিরোধ, জনতার ঐক্যকে গড়েছি- এই স্লোগানে সাংস্কৃতিক সংগঠন উদীচীর আয়োজনে আগামী ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে ‘ষষ্ঠ সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা ২০১৫’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল এ প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্যায়। ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীরা অংশ নেন বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায়।
এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও গণসঙ্গীতশিল্পী মাহমুদ সেলিম, প্রবীণ গণসঙ্গীতশিল্পী শাহ জামাল তোতা এবং গণসঙ্গীতশিল্পী সোহানা আহমেদ।
উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিনকে উপলক্ষ করে গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়োজিত হচ্ছে এবারের উৎসব ও প্রতিযোগিতা। ঢাকা ছাড়া দেশের অন্যান্য বিভাগেও সত্যেন সেন জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিল্পীরা আগামী ২৭ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দুই দিনব্যাপী এ উৎসবে আমন্ত্রিত অতিথি থাকবেন ভারতের বিশিষ্ট গণসঙ্গীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। এছাড়াও উৎসবে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মুখ সমরে অনুপ্রেরণা দেয়া কয়েকজন কণ্ঠসৈনিককে উদীচীর পক্ষ থেকে সম্মাননা জানানো হবে।