ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে দুই কোটি টাকার অবৈধ ওষুধ উদ্ধার

Link Copied!

medicineনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালখানা থেকে দুই কোটি টাকা মূল্যের ২০৮ কেজি অবৈধ ওষুধ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
সোমবার দুপুরের পর ওষুধগুলো শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উদ্ধার করে বলে জানিয়েছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা।
তিনি বলেন, আমদানি নীতি না মেনে এই ওষুধগুলো মিশর থেকে আরবি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠান আমদানি করেছে। গত ৫ মার্চ মিশর থেকে ইওয়াই-২৫৮ নম্বর ফ্লাইটে করে ওষুধগুলো শাহজালালে আসে।
তিনি জানান, গত তিন সপ্তাহে এ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০০ কেজি অবৈধভাবে আমদানি করা ওষুধ উদ্ধার করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।