ঢাকাWednesday , 16 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হামলা
রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল

Link Copied!

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করবে দলটি।
বুধবার (১৬ জুলাই) রাতে এ মশাল মিছিল অনুষ্ঠিত হবে। বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়নাল আবদীন শিশির বলেন, আজ রাত ৮টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে, এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপি নেতারা।