ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনশ্রীতে বহুতল ভবনে আগুন

Link Copied!

রাজধানীর বনশ্রীর সি ব্লকে একটি বহুতল ভবনের সাততলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বনশ্রীর সি ব্লকে একটি সাততলা ভবনের সাততলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।