নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ কামালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পৃথক প্রজ্ঞাপনে ব্যাংক-বিমা কোম্পানির পরিচালক পরীক্ষিত দত্ত চৌধুরীকে সচিব মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।

