ঢাকাMonday , 14 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

Link Copied!

শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (১৪ জুলাই) সব ব্যাংকের কাছে এ তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ। চিঠিতে বলা হয়েছে, আপনাদের ব্যাংকে ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের সদস্যদের বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্যকোনো নামে যে কোনো (হিসাব খোলার ফরম ও হালনাগাদ বিবরণী), সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ ও তার বেশি লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ে মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।