ঢাকাSunday , 13 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শাহবাগের ‘প্রজন্ম চত্বর’

Link Copied!

রাজধানীর শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ নামক স্থাপনাটি রাতের আঁধারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে সরেজমিনে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, প্রজন্ম চত্বরের স্থাপনাটি একপাশ থেকে ভেঙে ফেলা হয়েছে। সেখানকার কয়েকজন চা দোকানি জানান, গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘এটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি বিষয়। তারা কেন স্থাপনাটি ভেঙেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ভাঙার আগে আমাকে জানানো হয়েছিল, যেন কোনো ধরনের জনসমাবেশ বা বিশৃঙ্খলা তৈরি না হয়। সেখানে কোনো মব বা বিশৃঙ্খলা তৈরি হয়নি।’