ঢাকাThursday , 10 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানালো ইসি

Link Copied!

নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে প্রতীকের তালিকায় ‘শাপলা’ না রাখার কারণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, শাপলা প্রতীক চেয়ে দুইটি দল আবেদন করেছিল। গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য ও ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ প্রতীক চেয়ে আবেদন করে। সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। তবে আমরা শাপলাকে বাদ দেইনি। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরমধ্যে ৫১টি প্রতীক ৫১টি নিবন্ধিত দলের জন্য। বাকিগুলো নতুন নিবন্ধন পেলে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে।
এর আগে বুধাবার দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ নির্বাচন বিধিমালায় তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শাপলা প্রতীক বাতিল করা হয়নি। কারণ এই প্রতীক আগে ছিল না। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসেবে এটি বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতীকটি কেউ পাওয়ার সুযোগ থাকবে না।