ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদুরোর শাসনের মেয়াদ বাড়লো

Link Copied!

nicolasআন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার মেয়াদ নয় মাস বাড়ালো দেশটির সংসদ। ‘সাম্রাজ্যবাদ বিরোধী’ আইনের আওতায় প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ বাড়ানো হলো।  ভেনিজুয়েলার সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারিকে মানবাধিকারের লঙ্ঘন দাবি করে মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে নিজেরে ক্ষমতার মেয়াদ বাড়াতে চেয়েছিলেন মাদুরো।
এদিকে বিরোধীদের দাবি এর মাধ্যমে মাদুরো ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন এবং দেশের অর্থনৈতিক সঙ্কট নিয়ে যে সমালোচনার ঝড় বইছে তা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছেন।
জাতীয় সংসদের প্রেসিডেন্ট দায়োসদাদো ক্যাবেল্লো মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, ‘তারা জানে তারা বেশ বড় ভুল করেছে।  যে সব স্বাধীন দেশ মার্কিন সাম্রাজ্যবাদ মেনে নিতে ইচ্ছুক নয় এটি সে সব স্বাধীন দেশের প্রতি আগ্রাসী আচরণ।’
বিলটি পাশের পর মাদুরো  এক সমাবেশে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন,  ‘তাদের হয়তো ডলার আর গণমাধ্যমের ক্ষমতা আছে কিন্তু আমাদের এমন কিছু আছে যা তাদের নেই; আর তা হচ্ছে একতা শক্তি।’