ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন: শারমীন এস মুরশিদ

Link Copied!

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ খুবই প্রয়োজন।
রোববার (৬ জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ। বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই ‘লোক নাট্যদল’ একটি সক্রিয় ও তারুণ্য দীপ্ত সংগঠনের নাম উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৪৪ বছরে এই নাট্যদলের সৃষ্টিশীল নাটক দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেছে। তিনি বলেন, আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে। তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করা যায় সেই ভাবনা আমাদের ভাবতে হবে। আমাদের শিশু একাডেমিকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারাদেশে শিশুদের মনোজগতের চর্চা ছড়িয়ে দিতে হবে। শারমীন এস মুরশিদ আরও বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তার বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয়। সেজন্য লোক নাট্যদল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সম্পৃক্ত থেকে এদেশের নাটক ও সাংস্কৃতিক আন্দোলনে এবং স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী দিন ও আগামী প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।