ঢাকাSaturday , 5 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর বরখাস্ত

Link Copied!

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-২) এস এম এরশাদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-২) এস এম এরশাদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) জারি করা এই আদেশে বলা হয়, আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ৩(গ) বিধিমতে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’- এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর এবং অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মর্মে কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে। আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলো।
সূত্র : বাসস