ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘কখনও ইউক্রেনের অংশ হবে না ক্রিমিয়া’

Link Copied!

sergei-aksyonovআন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়ার মুখ্যমন্ত্রী সের্গেই আকসিওনভ এক সাক্ষাৎকারে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেন, ক্রিমিয়ার আর কখনও ইউক্রেনের অংশ হবে না। এ প্রদেশ তার ঐতিহাসিক মাতৃভূমি রাশিয়ার কাছে ফিরে গেছে।
তিনি আরও বলেন, কৃষ্ণ সাগরের এ উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে যে প্রক্রিয়ায়, তা সম্পূর্ণ গণতান্ত্রিক।
ক্রিমিয়া ২০১৪ সালের ১৮ মার্চ একটি ‘বিতর্কিত’ গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। এক দিন পরই ঐ সংযুক্তির এক বছর পূর্ণ হতে যাচ্ছে।
শুধুমাত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্থিতিশীলতার জন্যে দায়ী করেই নয়, বরং ক্রিমিয়ায় উদ্ভূত পরিস্থিতির জের ধরেও রাশিয়ার ওপর অসংখ্য পশ্চিমা-মার্কিন অবরোধের খাঁড়া নেমে এসেছে। এর সূত্র ধরে আকসিওনভের মত জানতে চাইলে তিনি বলেন, পুতিন এখনও পর্যন্ত কোনো ভুল করেননি।
আরও বলেন, ‘আমি নিশ্চয়তা দিতে পারি- কেউ আমাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে না। আর রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি মূলত ক্রিমিয়ার গণমানুষের সিদ্ধান্ত। গণমানুষের সমর্থন ছাড়া কিছু সম্ভব হতে পারে না। যে কারণে এটিকে পুতিনের আগ্রাসী মনোভাব বলাটা, তার প্রেক্ষিতে এ সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করাটা বড় রকমের প্রমাদ ছাড়া আর কিছু নয়।’
এদিকে পুতিনকে ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হয়ে উঠছে। ৫ মার্চ-এর পর থেকে তাকে কোথাও দেখা যায়নি। সোমবার কিরঘিজিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার বৈঠকের দিনক্ষণ ঠিক করা ছিল।