ঢাকাWednesday , 2 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করবে না সরকার

Link Copied!

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে না।
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে জারি করা পরিপত্রটি বাতিল করে বুধবার (২ জুলাই) নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে গত ২৫ জুন পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন পরিপত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাপরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫ জুন জারি করা পরিপত্রটি বাতিল করা হলো। এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।