ঢাকাMonday , 30 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢামেক পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাতপরিচয় দুইজনের মরদেহ উদ্ধার

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) পেছনে পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আয়ুব আলীর সহায়তায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) পেছনে পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তিনি আরও জানান, তাদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।