ঢাকাSunday , 15 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পূর্নাঙ্গ বার্ন ইউনিট প্রতিষ্ঠা সময়ের দাবি

Link Copied!

Burn-Unitচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিষয়ে জাতীয় প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ‘প্রতিবছর দেশে ৬ লাখ মানুষ আগুনে পুড়া রোগী পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রামের মত বৃহত্তম বিভগীয় শহরেও অনেক রোগী রয়েছে। কিন্তু এখানে সেই তুলনায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। বার্ন ইউনিট একটি মাল্টি ডিসিপ্লিনারি ইউনিট। এখানে একজন কিডনি বিশেষজ্ঞ যেমন প্রয়োজন, তেমনি গাইনি বিশেষজ্ঞও প্রয়োজন। তাই আলাদা বার্ন ইউনিট গড়ে তোলা হলে সকল সুযোগ সুবিধা রাখতে হবে। চট্টগ্রামের জন্য পূর্ণাঙ্গ একটি বার্ন ইউনিট বা হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের দাবি।’
রোববার দুপুরে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অগ্নিদগ্ধদের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে একটি অপারেশন থিয়েটার নেই। এটি দুঃখজনক। অগ্নিদগ্ধ হওয়ার পর ২৪ ঘণ্টা রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে রোগীদের ভালো চিকিৎসা দিতে পারছি না। ঢাকার পর চট্টগ্রামের বার্ন ইউনিটকে শক্তিশালী করতে হবে।’
তিনি বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী আন্তরিকতা নিয়ে দেখছেন। ইতিমধ্যে বার্ন ইউনিটে সহায়তার জন্য চায়না সরকার আগ্রহ প্রকাশ করেছে। আগামীকাল তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহও এ বিষয়ে সহযোগিতার জন্য সৌদি সরকারকে আগ্রহী করে তোলার চেষ্টা করছেন।’
বার্ন ইউনিট প্রতিষ্ঠা ও বার্ন ইউনিটের উন্নয়নের জন্য বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করতে রেড ক্রসের প্রতিনিধিদের অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহীদুল গণি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মৃণাল কান্তি দাশ, বিএমএ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল  চৌধুরী, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রসের হেড ডেলিগেশন ক্রিস্টিনা চিপোলা, কমিউনিকেশন ডেলিগেট মাইকেল কিফলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের হাতে অগ্নিদগ্ধ ২৫০ রোগীর চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন রেড ক্রসের প্রতিনিধিরা।