ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ছে না: বিপিসি

Link Copied!

বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ছে না বলেও জানানো হয়েছে। রোববার (২৯ জুন) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিপিসির পরিচালক (বিপণন) যুগ্ম সচিব ড. এ কে এম আজাদুর রহমান। তিনি বলেন, অনেকে মনে করেছিল তেলের দাম বাড়বে। এজন্য কিছু অসাধু ব্যবসায়ী তেল স্টক করে রেখেছিলেন। কিন্তু বিকেলে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণায় দাম বাড়ানো হয়নি। এখন জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে।