ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে মিশন শাখা অফিস খুলবে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর

Link Copied!

বাংলাদেশে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তরের (অফিস অফ দি ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর হিউম্যান রাইটস্ বা ইউএনওএইচসিএইচআর) মিশন শাখা অফিস খোলা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ইউএনওএইচসিএইচআর এর শাখা অফিস খোলার ব্যাপারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এটি চূড়ান্ত করতে কয়েকজন উপদেষ্টা মিলে পরীক্ষা করার পর ওএইচসিএইচআর এর প্রধানের কাছে সরাসরি পাঠানো হবে। তিনি রাজি হলে দ্রুত এ ব্যাপারে সমঝোতা স্মারক সই হবে।