ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূবালী ব্যাংক ও আকিদাহ হেলথকেয়ার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Link Copied!

পূবালী ব্যাংক পিএলসি এবং আকিদাহ হেলথকেয়ার লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং আকিদাহ হেলথকেয়ার লিমিটেডের সিইও ও কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডা.মোঃ আশরাফুল বারী উপস্থিত ছিলেন। এসময় পূবালী ব্যাংক পিএলসি’র হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং হেড অব কার্ড মার্কেটিং ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ আসাদুল্লাহ খানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায়, পূবালী ব্যাংকের সকল কার্ডধারী আকিদাহ হেলথকেয়ার লিমিটেডে সাইকিয়াট্রি, ল্যাঙ্গুয়েজ থেরাপি, নিউরোলজি ও প্রশিক্ষণ কর্মশালা পরিষেবাগুলিতে ২০% ছাড় উপভোগ করবেন।।