ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবিএল- ম্যাটাডোর পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত

Link Copied!

ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং ম্যাটাডোর গ্রুপের মাঝে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে ইস্টার্ণ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং ম্যাটাডোর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সগীরুল আলম এ চুক্তি স্বাক্ষর করেন।
এর অধীনে ম্যাটাডোর গ্রুপের এমপ্লয়ীরা সামগ্রিক পে-রোল ব্যাংকিং সেবা ছাড়াও ইস্টার্ন ব্যাংকের রিটেইল ব্যাংকিং সেবা যেমন ঋণ, ক্রেডিট কার্ড, সঞ্চয় স্কীম ইত্যাদিতে অগ্রাধিকার সুবিধা পাবেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ পে-রোল ব্যাংকিং তৃষা তাকলীম; ম্যাটাডোর গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ মহসীন হাসিব এবং জেনারেল ম্যানেজার (ট্রেজারি) উপস্থিত ছিলেন।