ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক ব্যাংকে অর্থঋণ আদালত আইন ও সংশ্লিষ্ট আইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

অর্থঋণ আদায় সংক্রান্ত আইন ও বিচারিক কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের লিগ্যাল ও রিকভারি ডিভিশনের উদ্যোগে “অর্থ ঋণ আদালত আইন অ্যান্ড রিলেটেড ল’স এর অধীন প্রাকটিক্যাল কোর্ট প্রসিডিংস” শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২১ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাক্টিং হেড অব এসএমই ব্যাংকিং ইন্দ্রজিৎ সুর।
এছাড়াও উপস্থিত ছিলেন চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার রশীদ আহমেদ এবং হেড অব লিটিগেশন ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমান।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ঋণ আদায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনগত দক্ষতা বৃদ্ধি এবং অর্থঋণ আদালত আইন ও অন্যান্য সংশ্লিষ্ট আইনের প্রয়োগ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান।
এই উদ্যোগ কর্মকর্তাদের আইনগত প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা দিতে সহায়ক হবে এবং আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে তাদের আরও কার্যকর করে তুলবে।
ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, এ ধরনের জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ খেলাপি ঋণ মোকাবিলায় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ব্যাংকিং খাতে আইনি সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।