ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ পরিবারের নামে থাকা সহস্রাধিক অবকাঠামোর নাম পরিবর্তন

Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদের নামে থাকা প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। পরিবর্তিত ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে এ প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।