ঢাকাWednesday , 25 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এএএ’ রেটিং পেল প্রাইম ব্যাংক, আর্থিক স্থিতিশীলতার স্বীকৃতি দিল ক্র্যাব

Link Copied!

প্রাইম ব্যাংকের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ তে উন্নীত করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)। একই সঙ্গে ব্যাংকের স্বল্পমেয়াদি রেটিং গত বছরের মতো এবারো ‘এসটি-১’ রাখা হয়েছে।

বুধবার (২৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এ রেটিং মূলত প্রাইম ব্যাংকের আর্থিক সক্ষমতা, দায়িত্বশীল ব্যাংকিং এবং গ্রাহক আস্থার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিফলন।

প্রাইম ব্যাংক জানায়, রেটিং এজেন্সি ক্র্যাব তাদের শক্তিশালী মূলধন কাঠামো, বৈচিত্র্যময় ঋণ পোর্টফোলিও, পর্যাপ্ত প্রভিশনিং ও স্বল্প খরচে স্থিতিশীল আমানত সংগ্রহের সক্ষমতাকে বিবেচনায় নিয়ে এ রেটিং দিয়েছে। পাশাপাশি কার্যকর পরিচালন দক্ষতা, পর্যাপ্ত তারল্য ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, ‘এএএ’ রেটিং পাওয়া মানে হলো ব্যাংকটির আর্থিক ভিত্তি অত্যন্ত দৃঢ় ও তাদের ঋণ পরিশোধের ঝুঁকি প্রায় শূন্যের কোটায়। অন্যদিকে ‘এসটি-১’ স্বল্পমেয়াদি রেটিং ব্যাংকটির অভ্যন্তরীণ তহবিল ব্যবস্থাপনা, তারল্য প্রবাহ ও স্বল্পমেয়াদি দায় পরিশোধে দক্ষতার স্বীকৃতি।