বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তিন কোটি টাকা জমা দিয়েছে ইকোটেক্স লিমিটেড। বুধবার (২৫ জুন) বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষে নিজ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম এ চেক গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪২টি চেক/পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্ৰহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক (ফিন্যান্সিয়াল ) মো. বিন কাশেম উপস্থিত ছিলেন।

