ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

যমুনা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত।
সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সেক্রেটারি এবং উলেø্যখযোগ্য শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪ সালের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এ ছাড়া গত বছরের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানা বিষয়ে প্র¯Íাবনা পেশ করেন।
পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডার, গ্রাহক এবং অংশীদারদের প্রতি তাদের নিরবচ্ছিন্ন আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া ব্যাংকিং কার্যক্রমে উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি এবং গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।