ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা

Link Copied!

টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন জিয়াদ সাতারা। কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে এ পদে নিয়োগ দিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে। জিয়াদ সাতারা দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সিইও ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করবেন এম. রিয়াজ রশীদ। টেলিকম খাতে দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা রয়েছে জিয়াদ সাতারার। বাংলাদেশ, জর্ডান, ইতালি ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে মোবাইল, ব্রডব্যান্ড ও ফিক্সড-লাইন সেবা খাতে উদ্ভাবন, বাণিজ্যিক দক্ষতা ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। টেলিযোগাযোগ খাতে আধুনিকীকরণ, ব্যবসার প্রসার ও সম্ভাবনাময় বাজারে কৌশলগত দৃষ্টিভঙ্গিতে সাফল্য অর্জনে তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ নেতা হিসেবে পরিচিত। তথ্যপ্রযুক্তি, গ্রাহকসেবাসহ খুচরা কার্যক্রম পরিচালনায় তার বিশেষ দক্ষতা রয়েছে। জিয়াদ সাতারা ইতালির উইন্ড টেলিকমিউনিকেশনে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিইও হিসেবে যোগ দেন। পরে সাত বছর জর্ডানের শীর্ষ মোবাইল অপারেটর উমনিয়াহ এর সিইও ছিলেন। সর্বশেষ তিনি কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটাতে সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াদের নিয়োগকে স্বাগত জানিয়ে রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিলøাই বলেন, ‘জিয়াদের প্রখর কৌশলগত দৃষ্টিভঙ্গি, গ্রাহকদের চাহিদা বোঝার দক্ষতা ও কার্যকর টিম গঠনের অভিজ্ঞতা আছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে রবি আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। একই সঙ্গে রবি উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে।’