ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইজিপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট। মঙ্গলবার (২৪ জুন) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা বাড়াতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদের অবহিত করেন। এ সময়, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।