বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের পরবর্তী বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। মঙ্গলবার (২৪ জুন) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত হেল এক্সিলেন্সি দাশো কারমা হামু দর্জি। বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের গুণগত মান তুলে ধরে পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, ভুটানে এসব পণ্যের রপ্তানি আগামীতেও বাড়বে।

