ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী

Link Copied!

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন।
সোমবার (২৩ জুন) জাপান টাইমসের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডের পাশাপাশি সাম্প্রতিক ন্যাটো শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত চারটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে ইশিবা হলেন দ্বিতীয় নেতা, যিনি যোগদান থেকে সরে এসেছেন।
আগামী মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে দুই দিনের শীর্ষ সম্মেলনে ন্যাটো নেতাদের মিলিত হওয়ার কথা রয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংও শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন, তার জায়গায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-ল্যাককে পাঠাবেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ইঙ্গিত দিয়েছেন, তিনি যোগ দেবেন না।