ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবিবি-এর নবনির্বাচিত চেয়ারম্যানকে বিএসিবিএল নেতৃবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন

Link Copied!

বাংলাদেশ ব্যাংকার্স ক্লাব লিমিটেড (বিসিবিএল)-এর একটি প্রতিনিধিদল মাশরুর আরেফিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাফায়েত হোসেন, কার্যনির্বাহী সদস্য সুবীর কুমার কুন্ডু, পাবলিকেশন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, বহিঃ সম্পর্ক ও পরিকল্পনা সম্পাদক সাইফুল এ. চৌধুরী এবং বিনোদন ও ক্রীয়া সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম মাসুদ।
বিসিবিএল নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান মাশরুর আরেফিনকে অভিনন্দন জানান এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তার গতিশীল নেতৃত্ব ও ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা দেশের ব্যাংকিং শিল্পকে আরও সমৃদ্ধ করবে।
এছাড়াও বৈঠকে ক্লাবের চলমান প্রকল্প ‘বিসিবিএল ভবন’ এবং সাম্প্রতিক সময়ের ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়।