ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখাব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

জনতা ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন শুক্রবার (২০ জুন) স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম। বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আলমগীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বরিশাল বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান কার্যালয়ের কোম্পানি সেক্রেটারি মো. আবদুল আলিম খান ও এমডি’স সেক্রেটারিয়েট-এর উপমহাব্যবস্থাপক এ. কে. এম মনির চৌধুরী উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ও এমডি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ক্ষেত্রে কাস্টমারস সার্ভিসসহ শ্রেণীকৃত ঋণ আদায় ও আমানত বৃদ্ধির লক্ষ্যে সচেতন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।