ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

মেঘনা ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (অএগ) অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মহাখালী সি/এ-এর মেডোনা টাওয়ারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান উজমা চৌধুরী।
সোমবার (২৩ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আলি আকতার রিজভী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক এবং স্বতন্ত্র পরিচালক মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্সান খলিল এবং কোম্পানি সেক্রেটারি সজিব কুমার সাহা, এফসিএ।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ব্যাংকিং সেবার মান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে মেঘনা ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।