ঢাকাSunday , 22 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবিএলের উদ্যোগে চট্টগ্রামে এএমএল ও সিএফটি-বিষয়ক কর্মশালা

Link Copied!

চট্টগ্রাম জেলার লিড ব্যাংক হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলা (সিএফটি) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বন্দরনগরীর দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলে গতকাল অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার সব তফসিলিভুক্ত বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মোস্তাকুর রহমান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, উপপরিচালক মো. তারিকুল ইসলাম ও ইমরান শাহ ওমর চৌধুরী। এছাড়া ইবিএলের পক্ষে উপস্থিত ছিলেন ডিএমডি ও ক্যামেলকো মাহমুদুন নবী চৌধুরী, ডেপুটি ক্যামিলকো মো. শাহজাহান আলী, মনিটরিং বিভাগ প্রধান মো. আবদুল আউয়াল ও চট্টগ্রামের ব্রাঞ্চ এরিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ।