ঢাকাSunday , 22 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের সাথে ঢাকা কলেজের চুক্তি স্বাক্ষর

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কলেজের মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় ফি আদায় সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিউশন ফি ও সেশন ফি-সহ যে কোন ধরনের ফি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কর্পোরেট সেবার আওতায় দ্রুত প্রদান করতে পারবেন।
রবিবার (২২ জুন) কলেজের শিক্ষক লাউঞ্জে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান-এর উপস্থিতিতে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস ও ব্যাংকের ঢাকা নিউ মার্কেট শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুস সাজ্জাদ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান ও ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল পারভীন সুলতানা হায়দারসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।