ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ জেলা জজ বদলি

Link Copied!

তিন জেলা জজ ও জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এ বিচারকদের বদলি করে বৃহস্পতিবার (১৯ জুন) আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকার জেলা জজ মো. হেলাল উদ্দিনকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) করা হয়েছে। গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নিয়োগ পেয়েছেন জয়পুরহাটে জেলা জজ মো. মজিবুর রহমান। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামালকে বগুড়ার প্রশাসনিক ট্রাইবুনালের সদস্য করা হয়েছে।