ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম সম্পন্ন

Link Copied!

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. নূরুল কাওসার সাঈফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সেইফ) প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা প্রোগ্রামে অংশগ্রহণ করেন।