ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক ব্যাংক ও হুইসিডা কনসালট্যান্সির মধ্যে চুক্তি স্বাক্ষর

Link Copied!

ব্র্যাক ব্যাংক পিএলসি ও হুইসিডা কনসালট্যান্সি অ্যান্ড সার্ভিস বিডি লিমিটেডের (এইচসিএসএল) মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায়, বিদেশী বিনিয়োগকারী, বিশেষ করে চীনা ব্যবসায়ীদের উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং এবং আর্থিক পরামর্শমূলক সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হুইসিডা কনসালট্যান্সির এমডি চাও চংচং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।