ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংকের হাইব্রিড সচেতনতামূলক কর্মশালা

Link Copied!

সম্প্রতি ঢাকাস্থ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে “ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং” শীর্ষক একটি হাইব্রিড সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এএমএল ও সিএফটি বিষয়ক জ্ঞান ও দক্ষতার উন্নয়ন এবং ব্যাংকের এএমএল ও সিএফটি পরিপালন সংস্কৃতিকে আরও কার্যকর ও জোরদারকরণ এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদুল আমিন তাঁর উদ্বোধনী বক্তব্যে এএমএল ও সিএফটি বিষয়ক ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের ৬৭ জন নির্বাহী ও কর্মকর্তা সরাসরি এবং ১৩৫ জন শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) খোরশেদ আলম চৌধুরী।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর যুগ্ম পরিচালক কামরুল হাসান আজাদ এবং মোঃ হাফিজুর রহমান খান এএমএল ও সিএফটি বিষয়ক আইন, বিএফআইইউ সার্কুলার নং ২৬, বানিজ্যভিত্তিক ও ঋণভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এএমএল ও সিএফটি পরিপালনে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং অংশগ্রহণকারী কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা অর্জনে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।