ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গল ইসলামি লাইফইন্স্যুরেন্স কর্তৃক ওপিডি রাইডার সেবার শুভ উদ্বোধন

Link Copied!

সম্প্রতি বেঙ্গল ইসলামিলা ইফইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর থ্রিডি অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে “বেঙ্গলও পিডিরাইডার(বহি র্বিভাগীয় চিকিৎসা)”সেবার শুভ উদ্বোধন করা হয়। সুইডেন ভিত্তিক বহুজাতিক টেলিমেডিসিন সেবা প্রদানকরী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশ-এর সাথে যৌথভাবে বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের এই বহি র্বিভাগীয় চিকিৎসা সেবাটি প্রদান করা হবে। বেঙ্গল ওপিডিরাইডার পরিষেবাটির শুভ উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো.আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, কোম্পানির প্রকল্প প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মিলভিক বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার মো.শিহাবউদ্দিন চৌধুরী, ইশরাত মোস্তফা, কান্ট্রি লিড-প্রোডাক্ট এবং রিয়াজ মোস্তফা, কান্ট্রি লিড-ফাইন্যান্স।
এই ওপিডি রাইডার সেবার মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফইন্স্যুরেন্স লিমিটেড-এর স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ মিলভিক বাংলাদেশ-এর রেজিস্ট্রার্ড চিকিৎসকদের নিকট অডিও বা ভিডিও কলের মাধ্যমে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শের ভিত্তিতে বহির্বিভাগীয় চিকিৎসা সেবার সুবিধাদি গ্রহণ করতে পারবেন। তাকাফুল গ্রাহক এবং তাঁর পরিবারের সদস্যগণ সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা বেঙ্গল ইসলামিলাইফের টেলি-স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশ-এর চিকিৎসকদের সাথে কোনো প্রকার ফি ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে যতবার প্রয়োজন চিকিৎসার জন্য পরামর্শ গ্রহণ করতে পারবেন। এই বহির্বিভাগীয় চিকিৎসাসুবিধার আওতায় রেফারেল ডাক্তার-এর ফি, ডাক্তারি পরীক্ষার বিল এবং ঔষধের খরচ পুনর্ভরন করা হবে। মিলভিক-এর অ্যাপের মাধ্যমে বহির্বিভাগীয় চিকিৎসারবিল আপলোড করে যেকোনো সময় যেকোনো স্থান হতে দাবি উত্থাপন করা যাবে। অনুমোদিত দাবির অর্থ গ্রাহকের বিকাশ, রকেট/ব্যাংক হিসাবে বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক সরাসরি প্রদান করা হবে।
এই সেবার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময় ঘরে বসে বহির্বিভাগীয় চিকিৎসা সুবিধার চার ধরণের প্যাকেজ-এর আওতায় জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, পুষ্টিবিদ বিশেষজ্ঞ এবং মনোবিদ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যাবে। হাতের কাছে চিকিৎসা সুবিধা পৌঁছে দেয়ার ক্ষেত্রে এই পরিষেবাটি দেশের বিমা জগতে এক বৈপ্লবিক ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।