ঢাকাSaturday , 14 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উচ্চমাধ্যমিক পরীক্ষায় হরতাল না দেওয়ার আহ্বান

Link Copied!

Hscরাজশাহী প্রতিনিধি : ১লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় হরতাল না দেওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহীর কলেজ শিক্ষার্থীরা।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত মহানগরীসহ জেলার সব উপজেলার কলেজে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তারা এ আহ্বান জানায়। একইসঙ্গে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদও করেছে  শিক্ষার্থীরা।
রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভঃ  ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজসহ তানোর, গোদাগাড়ী, বাগমারা, বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর, মোহনপুর, পবা উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে বক্তারা, বাসে পেট্রোল বোমা ছুড়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল না দেওয়ার জন্য আহ্বান জানান।