ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শব্দদূষণ রোধে, নিষিদ্ধ পলিথিন নিয়ে ঢাকায় অভিযান-জরিমানা

Link Copied!

শব্দদূষণ রোধে গাইবান্ধা, গাজীপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিনের বিষয়ে অভিযান চালানো হয়। গত  ১৫ জুন পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন রোধে পরিবেশ অধিদপ্তর এসব অভিযান পরিচালনা করে। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনাকালে ১১ মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কালো ধোয়া নির্গমন রোধে ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।