ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর: বিমান ভাড়া কমলো

Link Copied!

রেমিট্যান্সযোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ রেয়াতি ভাড়া ঘোষণা করেছে। বিমান জানায়, সৌদি আরব ও মালয়েশিয়াগামীকর্মীদের জন্য আগে থেকেই ‘ওয়ার্কার ফেয়ার’ বা বিশেষ ভাড়া চলমান।পাশাপাশি নতুন কয়েকটি রুটেও এ ভাড়া চালু করা হয়েছে। সোমবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমান। সংস্থাটি জানায়, বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট বা ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে। তবে বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী (ওয়ানওয়ে) টিকিটের জন্য প্রযোজ্য। এছাড়া প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্সযোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জন্য বিশেষ ভাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।