ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ

Link Copied!

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-১ শাখার উপসচিব মোঃ হাসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে মীর আব্দুস সাহিদকে প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) প্রদান করা হয়। এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) ও একাধিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তিনি একজন চৌকস ও মেধাবী কর্মকর্তা হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে এই প্রকৌশলীর। সাতক্ষীরার কৃতি সন্তান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পাওয়ায় দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য তালুকদার রুমী তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।