ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ফুটপাত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের পাশে নার্সিং কলেজের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের বহির্বিভাগে দায়িত্ব পালনরত ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেছেন, আজ সকালে খবর পেয়ে আমার সঙ্গের লোকজনদের নিয়ে নার্সিং কলেজের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ওই নারী ভবঘুরে ছিলেন। তিনি ভিক্ষা করতেন এবং ফুটপাতে ঘুমাতেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহাবাগ থানাকে জানানো হয়েছে।